© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ বিশ্বসেরাদের সঙ্গে লড়তে প্রস্তুত: ওয়াসিম আকরাম

শেয়ার করুন:
বাংলাদেশ বিশ্বসেরাদের সঙ্গে লড়তে প্রস্তুত: ওয়াসিম আকরাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৬ পিএম | ২০ মে, ২০২৬
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে টাইগাদের উন্নতি দেখে মুগ্ধ পাকিপাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে ওয়াসিম আকরাম লিখেছেন, পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হারতে দেখে সত্যিই হতাশ লাগছে, তবে বিজয়ীদের পুরো কৃতিত্ব দিতেই হবে- বাংলাদেশ সম্পূর্ণ দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও লেখেন, আগে বাংলাদেশে ধীরগতির ও বেশি টার্ন নেওয়া উইকেট দেখা যেত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট পিচ তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সাহায্য করছে। সেই পেস আক্রমণের সামনে পাকিস্তানকে পিছিয়ে পড়তেই হয়েছে।



এখন বাংলাদেশ এই ফরম্যাটে বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশের পেস আক্রমণের নতুন সেনসেশন নাহিদ রানার বোলিং আলাদাভাবে নজর কেড়েছে এই পাক কিংবদন্তির। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারা এই তরুণ পেসারের প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেন, নাহিদ রানার মতো প্রতিভা সত্যিই দেখার মতো—অসাধারণ এক বোলার। অভিনন্দন বাংলাদেশ!

এসকে/টিএ

মন্তব্য করুন