© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শামিকে অসম্মান, সমালোচনার মুখে অজিত আগারকার

শেয়ার করুন:
শামিকে অসম্মান, সমালোচনার মুখে অজিত আগারকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ২০ মে, ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। টেস্ট দলে এবারও জায়গা হলো না ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামীর।

স্কোয়াড থেকে মোহাম্মদ শামির বাদ পড়াটা কি কোন ইঙ্গিত বহন করছে। নির্বাচকরা এই অভিজ্ঞ পেসারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। এ নিয়ে জোর গুঞ্জন চলছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে। বিষয়টি পরিষ্কার করেছে প্রধান নির্বাচক অজিত আগারকার।

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামী।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সব ফরম্যাটে তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়ার দিকে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছে ভারত। সিনিয়র খেলোয়াড়দের সুযোগ দ্রুত কমে আসছে বলে মনে হচ্ছে। টিম ম্যানেজমেন্টের বর্তমান দৃষ্টিভঙ্গি স্পষ্টতই দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত ।

বিশেষ করে সাদা বলের ক্রিকেটে বেশ কিছু তরুণকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে। এতে শামির জাতীয় দলে পুনরায় জায়গা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়বে। প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন, টিম ম্যানেজমেন্ট মনে করে শামি এখনো লাল বলের ক্রিকেটের ধকল সামলানোর জন্য শারীরিকভাবে প্রস্তুত নন।

আমাদের যতটুকু জানানো হয়েছে, এই মুহূর্তে তার শরীর তাকে সায় দিচ্ছে… আমি জানি সে এই বছর ঘরোয়া মৌসুমে খেলেছে। কিন্তু আমি যে তথ্য পেয়েছি, তাতে এই মুহূর্তে সে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই প্রস্তুত।
তাই তার নাম নিয়ে কোনো আলোচনা হয়নি বলে যোগ করে এই নির্বাচক।

শামীকে বাদ দেওয়ার ব্যাখ্যা নিয়ে প্রধান নির্বাচকের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর। তিনি এই যুক্তিকে শামীর মতো একজন খেলোয়াড়ের প্রতি ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, এই অভিজ্ঞ ফাস্ট বোলার গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর থেকে সম্পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনে ঘরোয়া ক্রিকেটে ফিরে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। কিন্তু তাতে টেস্টে ডাক পেলেন না।

এবি/টিএ

মন্তব্য করুন