© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজ্ঞাপন বোর্ডের ওপর রাগ দেখিয়ে শাস্তি পেলেন সালমান

শেয়ার করুন:
বিজ্ঞাপন বোর্ডের ওপর রাগ দেখিয়ে শাস্তি পেলেন সালমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ এএম | ২১ মে, ২০২৬
মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে সালমান আগা গুরুত্বপূর্ণ একটি জুটিই গড়ে তুলেছিলেন। তাদের দেড়শর ঘরে তাকিয়ে থাকা জুটিতে পাকিস্তানও পাচ্ছিল ভালো কিছুর ইঙ্গিত। ৪৩৭ রানের লক্ষ্য পাওয়া শান মাসুদের দল তখন জয় থেকে ১৪১ রান দূরে, হাতে ৫ উইকেট। এমন সময়ই সালমান আগাকে বোল্ড করেন তাইজুল ইসলাম।

বুধবার সিলেট টেস্টে রিজওয়ানের সঙ্গে ১৩৪ রানের জুটির পর আগা বিদায় নেন। ৭১ রানে আউটের পর রাগ সামলাতে পারেননি তিনি। বাউন্ডারি লাইন পার হয়ে একটি বিজ্ঞাপন বোর্ডে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন। এই আচরণের জন্য শাস্তি পেয়েছেন তিনি।

সালমানের বিরুদ্ধে অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো, আলাহউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আইসিসির আচরণবিধি ভাঙার অভিযোগ আনেন।
এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ। লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা, সঙ্গে এক বা দুই ডিমেরিট পয়েন্ট। সালমান পেয়েছেন তিরস্কার।




সালমানের শৃঙ্খলাজনিত রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুই। আগের ডিমেরিট পয়েন্টটিও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ঘটনায়, গত মার্চে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও একই অনুচ্ছেদের অধীনে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

তিনি আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট পার্সোনেলদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায় স্বীকার করেছেন। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনার অপব্যবহার’ সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত। সালমান অভিযোগ স্বীকার করে জেফ ক্রো প্রস্তাবিত শাস্তি মেনে নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

টিজে/টিএ 

মন্তব্য করুন