© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মুখ খুললেন এন্টনি

শেয়ার করুন:
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মুখ খুললেন এন্টনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ এএম | ২১ মে, ২০২৬
২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি রিয়ার বেতিস তারকা এন্টনির। তবে হতাশ হলেও দারুণ পরিণত প্রতিক্রিয়া জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এন্টনি লিখেছেন, ‘অবশ্যই আরেকটি বিশ্বকাপ মিস করার কষ্ট আছে। কিন্তু আমি শান্ত আছি এবং এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত।’

তিনি আরো বলেন, ‘এখন সময় বন্ধুদের সমর্থন করার, যারা ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর লড়াইয়ে প্রতিনিধিত্ব করবে। আমি এখান থেকেই তাদের জন্য শুভকামনা জানাব। আর আমি কাজ চালিয়ে যাব, কারণ এই স্বপ্ন এখনো বেঁচে আছে।’



কার্লো আনচেলত্তি ঘোষিত ব্রাজিল দলে জায়গা না পেলেও স্পেনের ক্লাব রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এন্টনি। চলতি মৌসুমে ১৪ গোল ও ১০ অ্যাসিস্ট করে লা লিগার অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি।

এন্টনির বাদ পড়া নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, পারফরম্যান্সের বিচারে তিনি দলে থাকা কয়েকজন ফরোয়ার্ডের চেয়েও ভালো ছিলেন।

২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছিলেন এন্টনি। তবে ২০২৩ সালের পর জাতীয় দলে নিয়মিত সুযোগ হারান তিনি। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্পেনে গিয়ে নিজের ক্যারিয়ার নতুনভাবে গড়ে তুলেছেন। এখন ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই তারকা।

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

এমআই/এসএন  

মন্তব্য করুন