হজ করতে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
০৯:১৮ পিএম | ২২ মে, ২০২৬
পবিত্র হজ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শুক্রবার সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে সেনা প্রধান সৌদি আরব সফর করছেন।
আইএসপিআর জানায়, সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে তিনি আগামী ০১ জুন বাংলাদেশে ফিরবেন।
টিকে/