© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৩ মে: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

শেয়ার করুন:
২৩ মে: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৪ এএম | ২৩ মে, ২০২৬
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ শনিবার, ২৩ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৯৩ - জাপানের কামাকুরাতে প্রবল ভূমিকম্প হয়। এতে প্রায় ত্রিশ হাজার লোকের মৃত্যু ঘটে।
১৪৯৮ - পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
১৬০৯ - শেক্সপিয়ার এর সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে।
১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
১৯০২ - কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে।
১৯১০ - টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন।
১৯৩৪ - সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
১৯৩৯ - আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

জন্ম

১৭০৭ - কার্ল লিনিয়াস, প্রখ্যাত সুয়েডীয় উদ্ভিদবিজ্ঞানী, চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী।
১৭৯৯ - ফরাসি সাহিত্যিক অনোরে দ্য বালজাক।
১৮০৬ - ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল।
১৮৮৩ - ডগলাস ফেয়ারব্যাঙ্কস, মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৮৯৪ - ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী নিখিলরঞ্জন সেন।
১৯০৮ - জন বারডিন, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯১৮ - গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীত শিল্পী।
১৯১৮ - ডেনিস কম্পটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯২০ - মণি কুমার ছেত্রী কলকাতার বিখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।
১৯২৩ - রণজিত গুহ প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ।
১৯২৫ - জোসুয়া লেডারবার্গ, মার্কিন অণুজীববিদ।
১৯২৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি তবলিয়া রাধাকান্ত নন্দী।
১৯৩১ - বারবারা ব্যারি, আমেরিকান অভিনেত্রী।
১৯৪৩ - রোমুলাস হুইটাকের, একজন সরীসৃপবিদ, বন্যপ্রাণ সংরক্ষণবাদী, এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা।
১৯৪৭ - বার্নার্ড কম্‌রি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
১৯৫১ - আনাতোলি কারপভ, দাবার বিশ্ব চ্যাম্পিয়ান।
১৯৬৩ - জয় বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও অভিনেতা।
১৯৮৫ - নায়েন আবিদি, পাকিস্তানি নারী ক্রিকেটার।

মৃত্যু

১৭০১ - উইলিয়াম কিড, স্কটিশ নাবিক।
১৮৫৭ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৬ - হেনরিক ইবসেন, নরওয়েজীয় নাট্যকার।
১৯৩০ - রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত ভারতীয় বাঙালি প্রত্নতত্ত্ববিদ।
১৯৩৭ - জন রকফেলার, বিখ্যাত মার্কিন তেল শিল্পস্থপতি, উদ্যোক্তা ও জনদরদি।
১৯৪০ - সুইডেনের নোবেলজয়ী (১৯১৬) কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টম।
১৯৭১ - ভারতীয় বাঙালি সাংবাদিক, সাহিত্যিক ও অভিনেতা গঙ্গাপদ বসু।
১৯৯১ - প্রভাস রায় স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব।
২০০২ - কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।
২০১৬- বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক নূরজাহান বেগম।

অন্যান্য

বিশ্ব কচ্ছপ দিবস
আন্তর্জাতিক প্রসূতি ভগন্দর সমাপ্তি দিবস

এমআর/টিএ 

মন্তব্য করুন