ইরানি কমান্ডারযেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে
ছবি: সংগৃহীত
০৬:২৪ পিএম | ২৪ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার জেনারেল আলী আব্দুল্লাহি আলীআবাদী। তিনি এই প্রতিরোধকে একটি ঐতিহাসিক বিজয় এবং জাতীয় শক্তি ও স্বনির্ভরতার প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন।
ইরানের সতর্কতা ও সামরিক প্রস্তুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইসাথে ভবিষ্যৎ যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন এই সামরিক কর্মকর্তা।
আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে তিনি জানান, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই ইরানের আঞ্চলিক ভূমিকার মূল লক্ষ্য।
সূত্র: আল-জাজিরা