© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকটি আসন জিতল বিজেপি

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকটি আসন জিতল বিজেপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ২৪ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের বিধানসভায় ফলতা উপনির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। ভোট গণনা শেষে চুড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে বিজেপির দেবাংশু পান্ডা ১ লাখ ৮ হাজার ভোটে বিশাল জয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রার্থী জাহাঙ্গীর নাটকীয়ভাবে ভোটের মাঠ থেকে সরে গেলে বিজেপির এই জয় ছিলো অবশ্যম্ভাবী। এতে রাজ্যে বিজেপির আসন বেড়ে হলো ২০৮।

জানা যায়, টিএমসির অনুপস্থিতিতে সিপিআইয়ের (এম) শম্ভুনাথ কুরমি ভোটে কিছুটা এগিয়েছে।

তিনি পেয়েছেন ৪০ হাজার ভোট। তৃতীয়স্তানে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ভোট।

গেল বৃহস্পতিবার ফলতায় উপনির্বাচনের দিন ভোটের মাঠে ছিলেন না তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। রবিবার ভোটের ফল প্রকাশের দিনেও একই ছবি দেখা গেল।

তাই ভোটগণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস পান্ডা। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, দিনের শেষে ছবিটা ঠিক কী রকম হতে চলেছে।

কোন অঘটন না ঘটলে উপনির্বাচনে কিছুটা নজর কেড়েছে বামদের উত্থান। পালাবদলের পরে ফলতা জুড়ে তৃণমূলের প্রচার-কর্মসূচি কার্যত স্তিমিত হয়ে পড়ায় এলাকায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছিল সিপিএম। সুযোগ কাজে লাগাতে দেখা গিয়েছে তাদের।

সঙ্গে ছিল আইএসএফ।

সিপিএম জানায়, ফলতার ফলাফলে ক্ষমতার অদলবদল হওয়া সম্ভব নয়। তাই এই ভোটকে সাংগঠনিক প্রস্তুতি হিসাবেই দেখা হয়েছে। ভোট শতাংশ সামান্য যা বেড়েছে, তা হলো দলের জন্য ভবিষ্যতের পুঁজি। 

এসএন 

মন্তব্য করুন