© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

শেয়ার করুন:
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ২৪ মে, ২০২৬
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও দু’জনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির সঙ্গে ষড়যন্ত্র করে বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালানোর অপরাধে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা বাহরাইনের সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ এবং এ সংক্রান্ত আর্থিক লেনদেন অধিক সহজ করার কাজে জড়িত ছিলেন।

গত ৯ মে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে। পাশাপাশি পাবলিক প্রসিকিউটরের তদন্তে ইরানের হামলার প্রতি তাদের সহানুভূতি দেখানোর মতো বিষয়গুলোও উঠে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর বাহরাইনসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে; এমন পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান।
সূত্র: রয়টার্স।

এমআই/এসএন

মন্তব্য করুন