ইসরায়েলি গুপ্তচর ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত
০৭:১৬ পিএম | ২৪ মে, ২০২৬
হরমুজগান প্রদেশে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী। ইরানের মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানি নৌবাহিনীর সহযোগিতায় বিধ্বস্ত ওই 'অরবিটার ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল-জাজিরা
আইকে/টিএ