© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমীরের

শেয়ার করুন:
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমীরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ২৬ মে, ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে জামায়াত আমীর বলেন, ‘হযরত ইব্রাহিম (আঃ), তার স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে সমাগত। ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে জামায়াত আমীর বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ঈদুল আযহার শিক্ষা ধারণ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান।’

শেষে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান তিনি।

এমআর/টিকে  

মন্তব্য করুন