© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সপ্তম রাউন্ড শেষে ঢাকা লিগে এগিয়ে দিপু, রয়েছেন নাঈম-শিবলিও

শেয়ার করুন:
সপ্তম রাউন্ড শেষে ঢাকা লিগে এগিয়ে দিপু, রয়েছেন নাঈম-শিবলিও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ২৬ মে, ২০২৬
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেষ হয়েছে সপ্তম রাউন্ডের খেলা। ঈদুল আযহার কারণে ছুটিতে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাত রাউন্ড শেষে ব্যাটারদের রানের তালিকায় সবার আগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

৭ ম্যাচ খেলে এই ব্যাটার সংগ্রহ করেছেন ৩৮৬ রান। যেখানে ৬৪ গড়ের সঙ্গে রয়েছে ৮৭ স্ট্রাইক রেট। এদিকে দেশের ঘরোয়া ক্রিকেটে বড় নাম নাঈম শেখ। কেননা সবশেষ কয়েক বছর ধরে সব ধরণের ঘরোয়া ক্রিকেটে নিজের নামকে করেছেন আরও বড়। বিশেষ করে ব্যাট হাতে সবসময় রানের তালিকার সেরাতে থাকেন এই ওপেনার।



চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) তার ব্যতিক্রম নন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা নাঈম সেরা রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে রয়েছেন। ৭ ম্যাচ খেলে এই ওপেনার রান করেছেন ৩৬০ রান, যেখানে ৭২ গড়ের সঙ্গে রয়েছে ৯৯ স্ট্রাইক রেট। তালিকার তিন নম্বরে রয়েছেন আশিকুর রহমান শিবলি।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা এই ওপেনার দারুণ ছন্দে রয়েছেন। ৭ ম্যাচ খেলে তিনিও করেছেন ৩৬০ রান, যেখানে গড় ৬০, স্ট্রাইক রেট ৮২। সেরা ব্যাটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন তাওহীদ হৃদয়। মোহামেডানের এই অধিনায়ক ৬ ম্যাচ খেলে করেছেন ৩২৬ রান। যেখানে ৬৫ গড়ের সঙ্গে রয়েছে ১২৬ স্ট্রাইক রেট।

তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সাদিকুর রহমান খান। সিটি ক্লাবের হয়ে খেলা এই উইকেটরক্ষক ব্যাটার ৭ ম্যাচে করেছেন ৩০৮ রান। যেখানে ৬১ গড় এবং ৮৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এদিকে তালিকার সেরা দশে রয়েছেন জাকির হাসান, শাহরিয়ার সাকিব, সামিউন বশির রাতুলরাও।

আরআই/টিকে

মন্তব্য করুন