© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঈদের দিনে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস

শেয়ার করুন:
আজ ঈদের দিনে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ এএম | ২৮ মে, ২০২৬
আজ ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। দেশব্যাপী আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য দিবসটি উপলক্ষে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা গৃহীত নানা কর্মসূচি ঈদের ছুটির পরে পালন করা হবে।

নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। শুধু মা-ই নন, মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরও যত্ন প্রয়োজন, যাকে বলা হয় গর্ভকালীন সেবা।

এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হলো- মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি না করে পরিবার, সমাজ ও দেশকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া।

১৯৯৭ সাল থেকে বিশ্ব মাতৃত্ব দিবস পালন করে আসছে বাংলাদেশ সরকার। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এ উদ্যোগ টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করে। নিরাপদ মাতৃত্বের কার্যক্রম পরিচালনা করে সরকার, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন। এসব কার্যক্রমের ফলে মাতৃমৃত্যুর হার কমে এসেছে।

এবি/টিএ

মন্তব্য করুন