ঈদ শেষে যান্ত্রিক ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
ছবি: সংগৃহীত
০৯:২৫ এএম | ৩১ মে, ২০২৬
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় কর্মজীবী মানুষের ফিরতি যাত্রা শুরু হলেও, লম্বা ছুটি থাকার কারণে এবার ফেরার চাপ তুলনামূলক অনেক কম।
আগামীকাল সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত ও ব্যাংক-বীমা খুলতে যাচ্ছে, তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে হাতে সময় রেখেই আগেভাগে নগরীতে ফিরছেন অনেকে।
তবে ফিরতি এই স্রোতের মধ্যেই দেখা গেছে ভিন্ন চিত্র, যারা ঈদের সময় কর্মব্যস্ততা বা অন্য কোনো কারণে ঢাকা ছাড়তে পারেননি, তারা এখন পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজরোববার রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে গিয়ে দেখা গেছে যাত্রীদের এই দ্বিমুখী ব্যস্ততা। একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে মানুষ ঢাকায় ফিরছেন, অন্যদিকে তেমনি অনেকেই ঢাকা ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছেন। স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা জানান, সকালের দিকে ঢাকায় ফেরা মানুষের কিছুটা চাপ ছিল, যা বেলার বাড়ার সাথে সাথে কিছুটা কমে আসে। তাদের মতে, ঢাকাবাসী এখনো পুরোদমে ফিরতে শুরু করেনি; আরও দু-একদিন পর স্টেশনে ফিরতি মানুষের উপচে পড়া ভিড় তৈরি হবে।
কেএন/এসএন