© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেমরায় স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

শেয়ার করুন:
ডেমরায় স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ৩১ মে, ২০২৬
রাজধানীর ডেমরা বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুল জেড,এস,আর,এম নামক স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
 
তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধরা হলেন-সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
 
 
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
 
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 কেএন/এসএন

মন্তব্য করুন