© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিল্পী সমিতির নির্বাচন থেকে কেন সরে দাঁড়ালেন বাপ্পারাজ?

শেয়ার করুন:
শিল্পী সমিতির নির্বাচন থেকে কেন সরে দাঁড়ালেন বাপ্পারাজ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ পিএম | ০৬ জুন, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে শেষ মুহূর্তে সেই সম্ভাবনায় ইতি টানলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।


ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাপ্পারাজের এই সিদ্ধান্তে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী ও প্যানেলের সমীকরণেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমকে বাপ্পারাজ বলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে।



এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’
এদিকে শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এফডিসিপাড়ায় বাড়তে শুরু করেছে নির্বাচনী আমেজ।


সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল গঠন নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।
বাপ্পারাজের সরে দাঁড়ানোর ঘোষণার পর সভাপতি পদে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই মনে করছেন, তাঁর সিদ্ধান্ত নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।


উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদ, যার নেতৃত্বে ছিলেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল, তাদের মেয়াদ শেষ হয়েছে গত ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই নতুন নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।

এসএ/টিএ




মন্তব্য করুন