© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ৩৩ বছরেই না ফেরার দেশে চলে গেলেন চীনা অভিনেতা জিন জে

শেয়ার করুন:
মাত্র ৩৩ বছরেই না ফেরার দেশে চলে গেলেন চীনা অভিনেতা জিন জে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ০৭ জুন, ২০২৬
ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই থেমে গেল চীনা অভিনেতা ও মডেল জিন জের পথচলা। মাত্র ৩৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

গত ৪ জুন হাংঝৌ শহরে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার ব্যবস্থাপনা সংস্থা। এক বিবৃতিতে এজেন্সি জানায়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই) ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তাঁর বাসভবনে মারা গেছেন।’

তবে অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। একই সঙ্গে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।



কারণ, আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তার মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। এজেন্সির তথ্যমতে, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি চীনের শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্মগ্রহণ করেন জিন জে। তিনি ছিলেন একজন প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করার পর মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জিন জে। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জগতে পা রাখেন। বিশেষ করে বিভিন্ন মাইক্রো ড্রামায় তার অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায় এবং অল্প সময়েই জনপ্রিয়তা এনে দেয়।

জনপ্রিয়তার মধ্যগগণে থাকা এই অভিনেতার আকস্মিক মৃত্যু চীনের বিনোদন অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। ভক্ত ও সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।


এসএ/টিএ




মন্তব্য করুন