© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হৃত্বিকের ‘কৃশ ৪’ নিয়ে বাজেট দ্বন্দ্বের গুঞ্জন

শেয়ার করুন:
হৃত্বিকের ‘কৃশ ৪’ নিয়ে বাজেট দ্বন্দ্বের গুঞ্জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ০৮ জুন, ২০২৬
বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ ৪’ নিয়ে আবারও জোরালো গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ছবিটির বাজেট ও নির্মাণ পরিকল্পনা নিয়ে বড় ধরনের মতবিরোধের কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে প্রকল্পটি।

ভারতীয় মিডিয়ার একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই ছবির জন্য প্রায় ৫০০ কোটি রুপি বাজেট চেয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন। একই সঙ্গে তিনি এই প্রজেক্টে পরিচালক হিসেবেও যুক্ত হতে পারেন বলে আলোচনা চলছে।

গুঞ্জন অনুযায়ী, উচ্চ বাজেটের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস-এর সঙ্গে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে। প্রযোজনা পক্ষ থেকে নাকি ৩৫০ কোটি রুপির মধ্যে বাজেট সীমিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ নিয়েই প্রকল্পটি এগোচ্ছে ধীরগতিতে।



তবে এসব খবরকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হৃত্বিকের বাবা ও নির্মাতা রাকেশ রোশন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ৫০০ কোটি বাজেট বা কোনো ধরনের বিরোধের খবরই সত্য নয়।

তার ভাষায়, ‘এসব সম্পূর্ণ গুজব। হৃত্বিক এখন নিজের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। আমরা সবাই মিলেই কাজ করছি। কোনো সমস্যা নেই।’

তিনি আরও জানান, ‘কোই মিল গয়া’ থেকে শুরু হওয়া কৃশ সিরিজের পরবর্তী অধ্যায় নিয়ে পরিকল্পনা চলছে। তবে সময় লাগবে। কারণ ভিএফএক্স ও অ্যাকশন-নির্ভর এই প্রজেক্টের প্রস্তুতি অত্যন্ত জটিল।

প্রসঙ্গত, ‘কৃশ ৩’ মুক্তির পর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ‘কৃশ ৪’ এখনও নির্মাণ পর্যায়ে পৌঁছায়নি। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল ও অপেক্ষা দুটোই ক্রমেই বাড়ছে।

এসএ/টিএ




মন্তব্য করুন