© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের মঞ্চে সঞ্জয়-নোরা, কেমন হলো ‘সির সির’?

শেয়ার করুন:
বিশ্বকাপের মঞ্চে সঞ্জয়-নোরা, কেমন হলো ‘সির সির’?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ পিএম | ০৮ জুন, ২০২৬
খবরটা নতুন নয়। কদিন আগেই জানা গিয়েছিল, ফিফা বিশ্বকাপ ফুটবলের এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সে গানে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে এলো সেই গান। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি।

ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও আছে ফুটবল উন্মাদনার উপস্থিতি। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরাও। উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।

প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা করছেন দর্শক-শ্রোতারা।  



গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।’

সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিসিয়াল অ্যালবামে থাকছে। প্রথমবার বাংলাদেশি-আমেরিকান কোনো শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।

প্রসঙ্গত, নোরা ফাতেহির সঙ্গে এর আগেও গান করেছেন সঞ্জয়। কিছুদিন আগে কন্নড় চলচ্চিত্র ‘কেডি—দ্য ডেভিল’-এ তাদের একটি গান নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে নেন সংশ্লিষ্টরা।


এসএ/টিএ

মন্তব্য করুন