© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ০৯ জুন, ২০২৬
‘হাওয়া’র ব্লকবাস্টার সাফল্যের পর দীর্ঘবিরতি নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ মুক্তি দিয়েছে। ছবিটি এরই মধ্যে বাংলাদেশে সিনেপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি দিতে যাচ্ছে বায়স্কোপ ফিল্মস। বাংলা চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনায় পথিকৃৎ পরিবেশক ‘বায়স্কোপ ফিল্মস’-এর এটি ৫৫তম পরিবেশনা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, ‘‘আমরা গত কয়েকবছর ধরে একটু একটু করে প্রবাসে এই দর্শকদের তৈরি করতে পেরেছি। আর নির্মাতা মেজবাউর রহমান সুমন সম্পর্কে কী আর বলবো। সে তো মাস্টার মেকার। অসাধারণ কাব্যিক তার নির্মাণ। তার মুভিটি দেখার অপেক্ষায় অনেকেই এরই ভেতরে বিভিন্ন শহর থেকে খোঁজ নিচ্ছেন।’’



যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘রইদ’র মুক্তি প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমি তো কাউকে ছবি দেখতে আসতে বলতে পারি না। তবে যারা দেখেন, নিজেদের অনুভূতি জানান তাদের প্রতি কৃতজ্ঞতা। এটা খুবই সাধারণ একটি সিনেমা। এটি প্রেমের ছবি। বাকিটা আপনারা দেখেই এর মূল্যায়ন করবেন।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ইউএস-কানাডা রিলিজ প্রসঙ্গে তুষি বলেন, ‘এই ছবিটা করার জন্য দীর্ঘসময় ধরে আমি কিছু করিনি। সেটা স্ক্রিনেই মানুষ দেখতে পেয়েছে। আশা করি আমেরিকা-কানাডার দর্শকেরাও মুগ্ধ হবেন।’ জুন মাসের শেষ সপ্তাহ থেকে এই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে আমেরিকা ও কানাডায়। ছবিটি প্রযোজনা করেছেন বঙ্গ বিডি ও ফেসকার্ড। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে রয়েছে কোলাহল কমিউনিকেশন।


এসএ/টিএ

মন্তব্য করুন