© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপ্তির সেই ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে কী লিখেছিলেন?

শেয়ার করুন:
দীপ্তির সেই ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে কী লিখেছিলেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ পিএম | ০৯ জুন, ২০২৬
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ দীপ্তি চৌধুরী। সম্প্রতি বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। শুভেচ্ছার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য ও সমালোচনাও দেখা গেছে অনলাইনে। তবে এসবের মধ্যেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই উপস্থাপিকা।

সম্প্রতি রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তি চৌধুরীর আক্দ অনুষ্ঠিত হয়। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।


বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তির ব্যক্তিগত জীবন, বয়স, পেশাগত পরিচয় এবং তার স্বামীকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ ব্যক্তিগত বিষয় নিয়ে অযাচিত মন্তব্যও করেছেন। তবে এসবের কোনো সরাসরি জবাব না দিয়ে নিজের সুখ ও ভালোবাসার অনুভূতি ভাগ করে নিয়েছেন দীপ্তি।


ফেসবুকে স্বামীকে নিয়ে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান!’ এই সংক্ষিপ্ত বার্তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মনে করছেন, একটি বাক্যের মধ্যেই নিজের ভালোবাসা, কৃতজ্ঞতা ও আবেগের গভীর প্রকাশ ঘটিয়েছেন তিনি। সেই পোস্টে স্বামীকে নিয়ে কী লিখেছিলেন দীপ্তি চৌধুরীদীপ্তি চৌধুরী



একই পোস্টে দীপ্তি আরও লেখেন, ‘তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। চলুন, ভদ্রলোক, আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করি।’ দীপ্তির এই পোস্টে আড়াই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য করেছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি পোস্টটি শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক পরিচিত মুখও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

অনেকের মতে, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের বিষয়টিকে যেভাবে গুরুত্ব দিয়েছেন দীপ্তি, সেটিই তার লেখাকে আলাদা মাত্রা দিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, জীবনসঙ্গীকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এমন আন্তরিক ও পরিণত ভাষা খুব কমই দেখা যায়।

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু হলেও পেশাগত ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নেননি দীপ্তি। অনুষ্ঠান উপস্থাপনা ও রেকর্ডিংয়ের কাজ নিয়ে আগের মতোই ব্যস্ত সময় পার করছেন তিনি। এর আগে গায়েহলুদ অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন এই উপস্থাপিকা। নিজেকে ‘আত্মবিশ্বাসী নববধূ’ উল্লেখ করে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘একমুঠো হলুদ, এক আকাশ আনন্দ, আর এক জীবনের অপেক্ষা।’

সেই ছবিগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নতুন জীবন শুরুর এই মুহূর্তে দীপ্তি ও মুশতাকের জন্য শুভকামনা জানাচ্ছেন তাদের শুভানুধ্যায়ীরা।

এসএ/টিএ

মন্তব্য করুন