© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিটওম্যান’ চরিত্রে চমকে দিলেন হুমা কুরেশি

শেয়ার করুন:
হিটওম্যান’ চরিত্রে চমকে দিলেন হুমা কুরেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ০৯ জুন, ২০২৬
ভাড়াটে খুনি বা হিটম্যান- সচরাচর পুরুষ অভিনেতারাই এ চরিত্র করেন। ভিন্ন উদাহরণ তৈরি করলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলা হচ্ছে, তিনিই ভারতের চলচ্চিত্রে প্রথম ‘হিটওম্যান’। আজ প্রকাশিত হয়েছে তার সেই আকাঙ্ক্ষিত ছবি ‘বেবি ডু ডাই ডু’র টিজার। সেখানে নিজের চরিত্রে চমকে দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী।

মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমিতে রহস্য, অ্যাকশন ও রোমাঞ্চের ভিন্নধর্মী মিশ্রণ দেখা যাবে এ ছবিতে। গল্প আবর্তিত হবে বেবি কর্মরকরকে ঘিরে। লাল রঙের একটি ছাতা নিয়ে সে শহরজুড়ে ঘুরে বেড়ায়। তার মুখে কোনো কথা নেই। কিন্তু সেই রহস্যজনক ছাতার ভেতরে লুকিয়ে থাকে বন্দুক। যেটা দিয়ে একের পর এক খুন করে চলে বেবি। এই বিধ্বংসী পথে আসার আগে তার ছিল দুঃখজনক অতীত। সেটারও কিছুটা আভাস দেওয়া হয়েছে টিজারে।



ছবিতে হুমা ছাড়াও অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পাণ্ডে, সীমা পাহওয়া, রচিত সিং ও মারুধর শেখাওয়াত। এটি প্রযোজনা করেছেন হুমার ভাই, অভিনেতা সাকিব সেলিম। তিনি বলেন, ‘টিজারের মাধ্যমে আমরা অবশেষে দর্শকদের জন্য বেবির জগতের দরজা খুলে দিচ্ছি।

বেবি কারমারকারের রহস্যের আড়ালে রয়েছে একঝাঁক অবিস্মরণীয় চরিত্র, যাদের প্রত্যেকেই গল্পে নতুন মাত্রা যোগ করেছে। দর্শকরা ধীরে ধীরে সূত্রগুলো মিলিয়ে এই অনিশ্চিত ও রোমাঞ্চকর জগতে প্রবেশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

নচিকেত সামন্ত নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ জুলাই।

এসএ/টিএ

মন্তব্য করুন