© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি শুধু কিছু সাপকে হারিয়েছি : অভিনেত্রী তৃণা সাহা

শেয়ার করুন:
আমি শুধু কিছু সাপকে হারিয়েছি : অভিনেত্রী তৃণা সাহা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ এএম | ১০ জুন, ২০২৬
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য । (৮ জুন, ২০২৬) সোমবার ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেতা।

নাচ গান হই হুল্লোড়ে পার্টি একেবারে জমজমাট। ‘বার্থডে বয়’ নীল ভট্টাচার্য নিজেই পার্টি মুডের রঙিন মুহূর্তগুলো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
বন্ধুবান্ধব, কাছের মানুষদের নিয়ে নীল যখন জন্মদিনের উদযাপনে ব্যস্ত সেখানে কিন্তু, দেখা মিলল না নায়িকা স্ত্রী তৃণা সাহার । বরং অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে নীলের ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ মুডের ভিডিও দাবানলের গতিতে ভাইরাল নেটভুবনে।



সেখানে আবার লাইক পর্দার তটিনী ওরফে নীল ঘরনি তৃণার। অথচ অভিনেত্রীর তরফে সোশাল মিডিয়ায় নীলের উদ্দেশে জন্মদিনে শুভেচ্ছাবার্তার বদলে ইনস্টা স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, নাম না করে নীলকেই বিঁধেছেন অভিনেত্রী! বলা ভালো সমাজমাধ্যমে তৃণা সাহার জোড়া বিস্ফোরণ।

একটি পোস্টে লিখেছেন, ‘অনুতাপ? হাহাহা… না, প্রকৃত ভালোবাসার মানুষগুলো এখনও আমার সঙ্গেই আছেন। আমি শুধু কিছু সাপকে হারিয়েছি।’ নীলের জন্মদিনেই শাপ শব্দটিকে রূপক হিসেবে ব্যবহার করে জীবনকে ‘অভিশাপ’ মুক্ত বলতে চাইলেন তৃণা।

কেএন/এসএন


মন্তব্য করুন