© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনা শুধু ফুটবল দল নয়, এটি আবেগ ও গর্বের নাম : সিদ্দিক

শেয়ার করুন:
আর্জেন্টিনা শুধু ফুটবল দল নয়, এটি আবেগ ও গর্বের নাম : সিদ্দিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ১১ জুন, ২০২৬
ফুটবল বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্ট এলেই প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারকারা। দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকও তাদের একজন। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত।

আজ ১১ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি নতুন ছবি প্রকাশ করে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন এই অভিনেতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনার প্রতি ভালোবাসা শুধু ফুটবলের জন্য নয়, এটি একটি আবেগ, একটি জাতীয় গর্ব।’

সিদ্দিকের এই আবেগঘন মন্তব্য ইতোমধ্যে তার অনুসারীদের দৃষ্টি কেড়েছে। অনেক ভক্ত ও আর্জেন্টিনা সমর্থক তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন সিদ্দিক। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।



২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া কয়েকটি মামলায় তার নামও আলোচনায় আসে। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল এক ঘটনায় মারধরের শিকার হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় ১১ মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি জামিনে মুক্ত অবস্থায় রয়েছেন।

রাজনৈতিক ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন সিদ্দিক। সম্প্রতি আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া তার পোস্টটি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এসএ/এসএন

 

মন্তব্য করুন