বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ২০ জুন, ২০২৬
বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া বাজারগুলোর একটি। মোট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী: ৬৪ মিলিয়ন ( ৬.৪ কোটি) , বছরে ২০%+ হারে বাড়ছে ... Booming!
# ফেসবুক: প্রায় ৭২.৫ মিলিয়ন ব্যবহারকারী - জনসংখ্যার প্রায় ৪০%। মেটার সবচেয়ে বড় বাজারগুলোর একটি এই বাংলাদেশ।
# টিকটক: বিশ্বের শীর্ষ ৫-৬টি বাজারের একটি - প্রায় ৪০-৪৬ মিলিয়ন ব্যবহারকারী, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, পাকিস্তানের পরই।
# মোট ইন্টারনেট ব্যবহারকারী: প্রায় ৮২.৮ মিলিয়ন - জনসংখ্যার ৪৭%।
# মোট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী: প্রায় ৬৪ মিলিয়ন - জনসংখ্যার ৩৬.৩%, এবং বছরে ২০%-এর বেশি হারে বাড়ছে।
বিশ্বের তুলনায়: বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বাড়ছে বছরে গড়ে ৫.৪% হারে - বাংলাদেশের বৃদ্ধির হার তার চেয়ে বহু গুণ বেশি। বছরে ২০%+ হারে বাড়ছে।
কেন এই বাজার এত বড়?
বিশ্বের অষ্টম সর্বোচ্চ জনবহুল দেশ, বিশাল অংশ তরুণ। তবে এখনো অর্ধেক জনসংখ্যাও ছোঁয়নি — মানে সম্প্রসারণের জায়গা বিশাল এখনো আছে। যেখানে বিশাল বিনিয়োগ এবং সম্ভাবনা কাজ করছে!
# ডিজিটাল অর্থনীতি ও মার্কেটিং: বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন বাজার এখন প্রায় ৩.৮ বিলিয়ন ডলার, প্রতি বছর ১০%+ হারে বাড়ছে। ছোট-বড় হাজারো উদ্যোক্তা এখন কোনো দোকান বা পুঁজি ছাড়াই ফেসবুক-টিকটকে ব্যবসা শুরু করছেন।
# ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন: এত বড় দর্শক-ভিত্তি থাকার কারণে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যমের ডিজিটাল সার্কুলেশন, ডিজিটাল মার্কেটাররা এখন আন্তর্জাতিক মানের আয়ের সুযোগ পাচ্ছেন - দেশে বসেই।
# তথ্যপ্রবাহ ও সাংবাদিকতা: কোটি মানুষের হাতে স্মার্টফোন থাকার মানে হলো সংবাদ-তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি মানুষের কাছে সরাসরি পৌঁছাচ্ছে - কোনো মধ্যস্থতা ছাড়াই।
# স্বাস্থ্য ও শিক্ষা এবং সচেতনতা: স্বাস্থ্য, কৃষি, আইন, প্রযুক্তি - যেকোনো বিষয়ে সচেতনতামূলক তথ্য এখন প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছানো সম্ভব, যেটা আগে কল্পনাতীত ছিল। বিশেষ করে বর্তমান সরকার যেখানে প্রিভেন্টিভ এবং প্রাইমারি হেলথ কেয়ারে জোর দিচ্ছে সেখানে এই বিশাল অনলাইন সম্ভাবনা আর সোশ্যাল মিডিয়া মার্কেট একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ।
# নাগরিক কণ্ঠস্বর: সাধারণ মানুষের মতামত, অভিযোগ, সমস্যা এখন সরাসরি নীতিনির্ধারকদের নজরে আসার সুযোগ পাচ্ছে - গণতান্ত্রিক চর্চার একটা নতুন মাধ্যম। মানুষ সরকারের কোন কিছু পছন্দ না হলে যেভাবে একযোগে প্রকাশ করছে তাতে সর্বোচ্চ কর্তৃপক্ষকে এখানে সিদ্ধান্ত নিতে হচ্ছে দ্রুত। সাম্প্রতিক ঘটনাগুলোতেই এর উদাহরণ দেখা যাচ্ছে।
লেখক: সাব্বির আহমেদ, মোজো এডিটর-এট-লার্জ, বাংলাদেশ টাইমস
টিকে/