বেইজিংয়ের রাজপথ: কূটনীতির মহাকাব্য ও টাই-অ্যাপ্রনের আভিজাত্য
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ২৬ জুন, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের পর, সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরটিই চীনের জন্য অন্যতম শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর! এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরেই চীনা নীতিনির্ধারক ও সচেতন মহলে এক অভূতপূর্ব আগ্রহ ও কৌতূহল লক্ষ করেছি। চীনের বিভিন্ন প্রদেশে সফরের সময় সেখানকার নানা প্ল্যাটফর্ম ও পেশার মানুষের মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল আমার। তাদের সবার মুখে ঘুরেফিরে বারবার একটি প্রশ্নই উচ্চারিত হয়েছে—"তোমাদের প্রধানমন্ত্রী কবে আসছেন?"





অবশ্য বিলেতে একসঙ্গে পড়াশোনা করা আমার এক কট্টর কমিউনিস্ট বন্ধু কিছুটা রসিকতা করেই বলেছিল, "বর্তমান বিশ্ব-অর্থনীতির যে সমীকরণ, তাতে বেইজিংয়ের আঙিনায় সবাইকে একদিন আসতেই হবে!" বন্ধুর কথাটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। চীনের অর্থনৈতিক সিন্দুক এখন প্রাচুর্যে এতটাই টইটম্বুর যে, সেখানে সামান্য নাড়া দিলেই যেন সমৃদ্ধির পর্বত দৃশ্যমান হয়।

স্বভাবতই, দ্বিপাক্ষিক এই রাষ্ট্রীয় সফরে সবার দৃষ্টি নিবদ্ধ থাকবে সম্ভাব্য নানামুখী চুক্তি, মেগা বিনিয়োগ, ভূ-রাজনৈতিক কানেক্টিভিটি এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার খতিয়ানের দিকে। প্রটোকল মেনে সংবাদমাধ্যমের ক্যামেরাগুলোও খুঁজবে সফরসঙ্গীদের গুরুত্বপূর্ণ গতিবিধি। তবে এসবের সমান্তরালে, আমার অনুসন্ধিৎসু চোখ আটকে গেছে সম্পূর্ণ ভিন্ন এক নান্দনিক ক্যানভাসে। নজর কেড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুচয়িত বাহারি রঙের টাই এবং ডা. জোবায়দা রহমানের পরিধান করা মার্জিত রঙের অ্যাপ্রন।

পেশাগতভাবে ডা. জোবায়দা রহমান একজন চিকিৎসক। তবে এই রাষ্ট্রীয় সফরে তিনি তাঁর সেই চিরচেনা সাদা অ্যাপ্রনটিকে যেভাবে রঙের বৈচিত্র্যে ও আভিজাত্যে ফুটিয়ে তুলেছেন, তা যেন কেবল একটি পোশাক নয়; বরং তাঁর অনন্য ব্যক্তিত্ব, সূক্ষ্ম সৌন্দর্যবোধ ও স্বকীয় পরিচয়ের এক নীরব ইশতেহার হয়ে উঠেছে। রঙ নির্বাচনের ক্ষেত্রে তাঁর এই অসাধারণ রুচি সত্যি প্রশংসনীয়—অথবা বিষয়টি এমনও হতে পারে, তিনি যে রঙই পরিধান করেন না কেন, তা তাঁর সহজাত আভিজাত্যের সঙ্গে একাত্ম হয়ে নতুন রূপ ধারণ করে।

চলতি মাসেই এক পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে আমারও চীন সফরের সৌভাগ্য হয়েছিল। সেই সফরের অম্লমধুর স্মৃতির ঝাঁপি থেকে কিছু আলোকচিত্র আজ টাইমলাইনের পাতায় জমিয়ে রাখলাম...