© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে গত বছর কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল

শেয়ার করুন:
ইসরায়েলে গত বছর কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ পিএম | ১৪ জুলাই, ২০২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছিলেন ব্রাজিলের সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে গত বছর ইসরায়েলে সরাসরি কোনো তেল রপ্তানি করেনি লাতিন আমেরিকার দেশটি। 

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই মঙ্গলবার (১৪ জুলাই) জানিয়েছে, ব্রাজিলের জাতীয় পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) ২০২৬ সালে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর ইসরায়েলে ব্রাজিলের তেল রপ্তানি ছিল শূন্য শতাংশ। অর্থাৎ ব্রাজিল ইসরায়েলে সরাসরি কোনো তেল পাঠায়নি।

ইসরায়েলের বিরুদ্ধে বয়কট ক্যাম্পেইন চালানো বিডিএসের আন্দোলনকারীরা বলেছেন, ইসরায়েলে ব্রাজিলের তেল রপ্তানি না করার বিষয়টি তাদের জন্য একটি বিজয়। তারা জানিয়েছেন, ব্রাজিল সরকার এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর ওপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল এটি তারই ফল।

বিডিএস এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “"আমরা সরাসরি তেল রপ্তানি বন্ধ হওয়াকে স্বাগত জানাই। ইসরায়েলি অপরাধের অংশীদার না হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। এর থেকে বোঝা যায় যে, সাধারণ মানুষ ও শ্রমিক সংগঠনগুলোর চাপের মুখে ব্রাজিল অবশেষে তার দায়দায়িত্ব মেনে নিতে বাধ্য হয়েছে।”

সংস্থাটি জানিয়েছে, তারা জানতে পেরেছে ব্রাজিল সরাসরি ইসরায়েলে তেল না পাঠালেও; তাদের তেল তৃতীয় পক্ষ হয়ে ইসরায়েলে গেছে। তবে আপাতত যেহেতু সরাসরি রপ্তানি বন্ধ করা গেছে। পরবর্তীতে তৃতীয় পক্ষের মাধ্যমে রপ্তানিও বন্ধ করা যাবে।

সূত্র: মিডেল ইস্ট আই

এমআর/টিএ  

মন্তব্য করুন