© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়ামালের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে কী জানা গেল?

শেয়ার করুন:
ইয়ামালের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ পিএম | ১৭ জুলাই, ২০২৬
১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। গর্ব আর উত্তেজনায় ভাসছে তারা। কিন্তু তাদের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামালের শারীরিক অবস্থার কারছে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল কপালে, সেটা কেটে গেছে। ইতালির প্রথিতযশা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন তথ্য দিয়েছেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘লামিনে ইয়ামাল শুরুর একাদশে থাকবেন। শতভাগ ফিট তিনি এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’ তার তথ্য অনুযায়ী, উরুর অস্বস্তিতে ভুগছিলেন ইয়ামাল। এ কারণে অনুশীলনে তাকে দেখা যায়নি। তবে বড় কোনো ইস্যু নয়। শুরুর একাদশে দেখা যাবে তাকে। 



বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সী এই তারকা উইঙ্গারকে। শুধু তাই নয়, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজও দেখা গেছে। যা স্পেন শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছিল।

চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন তিনি। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারতো। আপাতত সেই উদ্বেগ কেটে গেল বলা যায়।

এমআর/টিকে  

মন্তব্য করুন