© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ২৪টি ফুটবল ম্যাচ স্থগিত

শেয়ার করুন:
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ২৪টি ফুটবল ম্যাচ স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬
স্পেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণে কোপা দেল রের প্রথম রাউন্ডের বুধবারের ২৪টি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রেন থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়ার রেল যোগাযোগও ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে কয়েকটি দলের যাতায়াতের ওপর।

এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সম্মান এবং সংহতি জানিয়ে বুধবারের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে।

বুধবারের সূচিতে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো, লেভান্তে ও দেপোর্তিভো আলাভেসের মতো লা লিগার দলগুলোর ম্যাচ ছিল। রিয়াল বেতিসের প্রতিপক্ষ ছিল নাভালকারনেরো, আর ভ্যালেন্সিয়ার খেলার কথা ছিল তাভেরনেস দে লা ভালদিগনার বিপক্ষে।

তবে বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচগুলো আপাতত সূচি অনুযায়ী হওয়ার কথা রয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন