© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষবারের দেখায় আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারিয়েছিল স্পেন, এবার কী হবে?

শেয়ার করুন:
শেষবারের দেখায় আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারিয়েছিল স্পেন, এবার কী হবে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ১৮ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপ ফাইনালের মহারণের অপেক্ষায় বিশ্ব। তবে শেষবার মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে কাঁদিয়েছিল স্পেন। আন্তর্জাতিক ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারিয়েছিল লা রোহারা।

রোববার (১৯ জুলাই) রাতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের। সেই ম্যাচের ফল কী হবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচ থেকে অনুপ্রেরণা পেতে পারে স্পেন।



আর্জেন্টিনা ও স্পেন সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের মার্চ মাসে। সেই ম্যাচে লা রোহা ৬-১ গোলের বিশাল ব্যবধানে লা আলবিসেলেস্তেকে উড়িয়ে দেয়। তখন লিওনেল স্কালোনি প্রধান কোচ ছিলেন না, তবে তিনি হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের সদস্য ছিলেন। অন্যদিকে, স্পেনের কোচ ছিলেন হুলেন লোপেতেগি, যিনি ২০১৮ বিশ্বকাপ শুরুর ঠিক আগে নাটকীয়ভাবে দায়িত্ব ছেড়ে দেন।

এদিকে বিশ্বকাপের আসরে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ১৯৬৬ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারায়। আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন লুইস আর্তিমে, আর স্পেনের হয়ে সাময়িক সমতা ফেরান পির্রি। ওই আসরে স্পেন গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়, আর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়ে।

এমআর/টিকে  

মন্তব্য করুন