© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, স্টেডিয়াম ঘিরে বাড়তি নিরাপত্তা

শেয়ার করুন:
বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, স্টেডিয়াম ঘিরে বাড়তি নিরাপত্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ এএম | ২০ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাচটি দেখতে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে, আর সে কারণেই মেটলাইফ স্টেডিয়ামের প্রতিটি নিরাপত্তা চেকপয়েন্ট পরিচালনা করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।

বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কারণে দর্শক ও গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ করতে আগের যেকোনো ম্যাচের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এমনকি সেমিফাইনালের ম্যাচগুলোর চেয়েও এবার নিরাপত্তা প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

স্টেডিয়ামে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে হাজারো সমর্থককে। অনেকেরই অভিযোগ, প্রবল গরমের মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র নিরাপত্তা তল্লাশি শেষ করে ভেতরে ঢোকার জন্য।



বিশ্বকাপ ফাইনালের মতো একটি আয়োজনে রাষ্ট্রপ্রধানের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে। তাই দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে স্টেডিয়ামের ভেতরে যেমন উৎসবের আমেজ, বাইরে তেমনি কড়া নিরাপত্তা বলয়ের চিত্র। আয়োজকদের আশা, বাড়তি সময় লাগলেও এই ব্যবস্থার মাধ্যমে দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন