© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে স্কালোনির মন্তব্য

শেয়ার করুন:
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে স্কালোনির মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ২০ জুলাই, ২০২৬
চোখে পানি নিয়েই নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এসেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে হার মেনেও নিয়েছেন তবে দুঃখ প্রকাশ করেছেন। এর মধ্যেই সাংবাদিক প্রশ্ন করলেন লিওনেল মেসির অবসর নিয়ে। সেটিরও জবাব দিলেন স্কালোনি।

সাংবাদিকের প্রশ্নটি ছিল- এটি লিওনেল মেসির শেষ ম্যাচ কি না- এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্কালোনিকে প্রচণ্ড বিধ্বস্ত দেখাচ্ছিল।



তিনি জানান, এই বিষয়ে মেসির সঙ্গে তার কোনও কথা হয়নি। এরপর তিনি আরও বলেন যে, এই বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন ছিল তা নিয়ে তিনি ভাববেন এবং প্রেসিডেন্টের (ফুটবল অ্যাসোসিয়েশনের) সঙ্গে কথা বলবেন।

কণ্ঠ রুদ্ধ হয়ে আসা স্কালোনি কক্ষটি ত্যাগ করার আগে বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক, আমি সত্যিই দুঃখিত।

আরআই/টিকে

মন্তব্য করুন