© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে বিনা পারিশ্রমিকে পারফর্ম করলেন শাকিরাসহ তিন তারকা

শেয়ার করুন:
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে বিনা পারিশ্রমিকে পারফর্ম করলেন শাকিরাসহ তিন তারকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ২২ জুলাই, ২০২৬
শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বার্তা ছড়িয়ে দিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আয়োজিত প্রথম হাফটাইম শোতে অংশ নিলেও কোনো পারিশ্রমিক নেননি বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে এবারই প্রথম সুপার বোলের আদলে হাফটাইম শোর আয়োজন করে ফিফা। জমকালো এই আয়োজনে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেন তিন বিশ্বতারকা।

অনেকের ধারণা ছিল, বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া মঞ্চে পারফর্ম করার জন্য শিল্পীরা মোটা অঙ্কের সম্মানী নেবেন। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, শাকিরা, ম্যাডোনা এবং বিটিএসের সদস্যরা এ অনুষ্ঠানের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি।

প্রতিবেদনে বলা হয়, তারা নিজেদের পারফরম্যান্স উৎসর্গ করেছেন গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের প্রতি। শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে সচেতনতা তৈরিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এ ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শো-এর রীতির সঙ্গেও মিল রয়েছে। সেখানে সাধারণত শিল্পীরা আলাদা পারিশ্রমিক পান না। বরং বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে নিজেদের পরিবেশনা তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক পরিচিতি ও প্রভাব আরও বিস্তৃত করার সুযোগ পান।

এসএন 

মন্তব্য করুন