© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ এএম | ৩১ জুলাই, ২০২৬
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকটি আজ পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে এ নির্দেশনা দেয়।

এর মাধ্যমে, গত ১৯ মে জারি করা পূর্ববর্তী সার্কুলারের ক্রমিক নং ২ ও ৩-এর নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে।

সার্কুলারে আরো বলা হয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হবে, তাদের কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবল উল্লেখিত দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং সেগুলো যথারীতি অনুসরণ করতে হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন