© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আটবার উমরাহ পালন করেছি : রাখি সাওয়ান্ত

শেয়ার করুন:
আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আটবার উমরাহ পালন করেছি : রাখি সাওয়ান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ০১ আগস্ট, ২০২৬
বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত আবারও খবরের শিরোনামে। সম্প্রতি বিবিসি হিন্দির এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে রাখিকে তার অনুসরণ করা ধর্ম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। রাখির ভাষ্য অনুযায়ী, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং আটবার উমরাহ পালন করেছেন।

নিজের ধর্ম পরিবর্তন ও বিয়ে প্রসঙ্গে রাখি বলেন, শুধু তিনিই নন—অনেক তারকাই হিন্দু ধর্মের মানুষকে বিয়ে করেছেন। উদাহরণ হিসেবে তিনি শাহরুখ খান ও আমির খানের নাম উল্লেখ করেন।

আমির খানকে নিয়ে কথা বলতে গিয়ে রাখি বলেন, ‘তার তো হিন্দু মেয়েই পছন্দ’।

এবং তিনি আরো বলেন, কোটি মানুষ হিন্দু-মুসলিম বিয়ে করছে, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক নতুন কিছু নয়।

রাখি আরো বলেন, একটা সময় মানুষ তাকে ‘জোকার, কার্টুন’ নামে ডাকত, এমনকি তাকে নিয়ে হাসাহাসিও করত। কিন্তু সেই সময় থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন।

নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, তিনি নিজেই একটি ‘চালতি ফিরতি কনটেন্ট’।



বিগ বস ১৫-এ তার স্বামী হিসেবে পরিচিত হওয়া রিতেশ প্রসঙ্গেও কথা বলেন রাখি। তিনি বলেন, রিতেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তিনি অকপটে বলেন যে রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’ এবং পরে রিতেশের আগের বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হলে সালমান খান রিতেশকে বের করে দেন।

সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের প্রসঙ্গ উঠলে রাখির দাবি, উর্বশী রাউতেলা, ওরির মতো অনেকেই তার পথ অনুসরণ করেছেন।

নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী রাখি বলেন, তিনি নিজেকে ‘ওজি (OG) রাখি সাওয়ান্ত’—এবং বিনোদন জগতে তার নিজস্ব একটি জায়গা রয়েছে।

রাখির বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কেউ তার খোলামেলা স্বভাবের প্রশংসা করছেন, আবার কেউ তার মন্তব্য নিয়ে বিতর্ক তুলছেন। তবে বরাবরের মতোই, রাখি সাওয়ান্ত নিজের বক্তব্য ও ব্যক্তিত্ব দিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন।

একেএস/টিএ

মন্তব্য করুন