© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

শেয়ার করুন:
নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ০৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর বাড়ি থেকে বস্ত্রহীন অবস্থায় আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে।
 
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তাকে ওই নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় বের করে স্থানীয় লোকজন মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, এক নারীর বাড়ি ঘেরাও করার পর ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে আটক করা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।

খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। জানা যায়, আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানা যায়।

মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ স্থানীয় কয়েকজন জানান, আব্দুল মান্নান ও ওই নারী কর্মসূত্রে পূর্বপরিচিত ছিলেন।

তবে অভিযোগকারী নারী দাবি করেছেন, বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে মান্নান প্রায়ই তার বাড়িতে গিয়ে নানা ধরনের আপত্তিকর প্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করেন বলে জানান তিনি।

এ বিষয়ে শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আব্দুল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কথা পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্টদের সরিয়ে নেন।

এসএ/টিএ


মন্তব্য করুন