© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডা. এ জেড এম জাহিদজানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার

শেয়ার করুন:
জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদেরকে নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে। অতীত সরকার শিশুদেরকে স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দিতে হবে।

শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলেও জানান মন্ত্রী। 


এমআই/




মন্তব্য করুন