ইউএনওর ওপর হামলা: প্রধান আসামি আসাদুল ৭ দিনের রিমান্ডে
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি আসাদুল ইসলামের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার আসাদুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে আসাদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়।
এ আগে শনিবার এ মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রধান আসামি আসাদুল হক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন থাকায় সন্ধ্যায় থাকে থানায় হস্তান্তর করা হয়। রবিবার তাকে আদালতে হাজির করা হলে তারও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ৩টা-সাড়ে ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন
ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় আরও ৩ জন আটক
ইউএনও'র ওপর হামলা: দুই আসামি ৭ দিনের রিমান্ডে
ইউএনওর ওপর হামলা: হাসপাতালে মূল আসামি
টাইমস/এইচইউ