© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামজা দুর্দান্ত, তবে সে আমার প্রথম পছন্দ নয়: বার্সা কোচ

শেয়ার করুন:
হামজা দুর্দান্ত, তবে সে আমার প্রথম পছন্দ নয়: বার্সা কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৬ পিএম | ২২ আগস্ট, ২০২৬
বার্সেলোনার হয়ে প্রাক-মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ মিসরীয় স্ট্রাইকার হামজা আবদেলকারিমের প্রশংসা করেছেন ক্লাবটির কোচ হান্সি ফ্লিক। রোববার (২৩ আগস্ট) লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা। প্রথম রাউন্ডের ম্যাচ স্থগিত হওয়ায় এটি হবে কাতালান ক্লাবটির মৌসুমের প্রথম লিগ ম্যাচ।

হামজা আবদেলকারিম এলচের বিপক্ষে খেলতে পারেন কি না, এ বিষয়ে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘হামজা দারুণ একটি প্রাক-মৌসুম কাটিয়েছে। সে একজন নম্বর নাইন স্ট্রাইকার, তরুণ এবং তার অনেক সম্ভাবনা রয়েছে। সে গোলও করেছে। এই পজিশনে খেললে সেটিই গুরুত্বপূর্ণ। সে দারুণ কাজ করেছে।’

তবে এলচের বিপক্ষে আক্রমণভাগের নেতৃত্ব দেবেন কি না; এমন প্রশ্নে ফ্লিক কিছুটা সতর্ক ছিলেন। তিনি বলেন, ‘আক্রমণভাগে অনেক বিকল্প আছে। (হামজা) প্রথম পছন্দের বিষয়ে আমি নিশ্চিত নই। আমার মনে হয়, এটি কঠিন হবে না।’ 
 


অ্যাথলেটিকো মাদ্রিদে আলভারেজের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ফ্লিক বলেন, ‘আপনারা কী শুনতে চান, আমি জানি না। তবে আগেও যা বলেছি, সেটাই বলব। আমি হুলিয়ানকে নিয়ে কথা বলব না। এ বিষয়ে আলোচনা করতে চাই না। আগেও বলেছি, আমি অন্য দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলি না।’

আলভারেজকে দলে আনার পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না; এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এটি আমাকে চিন্তিত করে না। আমি অন্য দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলি না। আমরা দলকে আরও শক্তিশালী করতে চাই। বিষয়টি দল ও ক্লাবকে ঘিরে, কোনো একজন খেলোয়াড় বা আমাকে ঘিরে নয়। ডেকো ও আমি জানি আমরা কী চাই। সে (ডেকো) দারুণ কাজ করেছে।’

এলচের বিপক্ষে জোয়াও ক্যানসেলোকে মাঠে দেখা যেতে পারে বলেও জানিয়েছেন ফ্লিক। তিনি বলেন, ‘হ্যাঁ, সে আগামীকাল খেলতে পারে। মাঠে নামার জন্য সে প্রস্তুত। তার দারুণ মান এবং প্রচণ্ড ক্লাবের প্রতি আবেগ রয়েছে। গত মৌসুমে সে আমাদের অনেক কিছু দিয়েছে।’

তবে আলেহান্দ্রো বালদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিকের উত্তর ছিল, ‘এটি কঠিন প্রশ্ন। বালদের দারুণ মান রয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো—যেমনটা আমি আগেও বলেছি; প্রতিটি খেলোয়াড়কে সবসময় নিজের জায়গার জন্য লড়াই করতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকেই আমি সেটিই দেখতে চাই।’

এমআই/টিএ


মন্তব্য করুন