চ্যাম্পিয়ন্স লিগ ড্র: প্রথম ধাপে ৬ চ্যাম্পিয়নের মুখোমুখি রেয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
০৯:০৩ এএম | ২৮ আগস্ট, ২০২৬
ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধারের অভিযানে শুরুর ধাপেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ। আর্সেনাল ও ইন্টার মিলানসহ ইউরোপের মোট ছয়টি লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ীরা।
মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সেখানে প্রথমেই ওঠে রেয়াল মাদ্রিদের নাম। এবং নতুন ধাঁচে অনুষ্ঠিত ড্রয়ে এক মুহূর্তেই ভেসে ওঠে তাদের আট প্রতিপক্ষের নাম।
প্রতিযোগিতাটি গত দুই আসর থেকে হচ্ছে নতুন ফরম্যাটে। যেখানে শুরুতে হয় লিগ পর্ব এবং এই ধাপে প্রতিটি দল মোট আটটি করে ম্যাচ খেলে, চারটি ঘরের মাঠে ও চারটি প্রতিপক্ষের আঙিনায়।
রেয়াল তাদের চারটি হোম ম্যাচের তিনটি লড়বে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে; সেরি আ চ্যাম্পিয়ন ইন্টার, ডাচ লিগের শিরোপাধারী পিএসভি ও অস্ট্রিয়ার লিগ চ্যাম্পিয়ন এলএএসকে’র বিপক্ষে। ঘরের মাঠে তাদের আরেক প্রতিপক্ষ লাইপজিগ।
আর দলটির চার অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল, ইউক্রেইনের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক, গ্রিক লিগের চ্যাম্পিয়ন এইকে এথেন্স ও সেরি আর ক্লাব রোমা।
টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে পড়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো দল। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে খেলবে লুইস এনরিকের দল, আর সিটির মাঠে খেলতে যাবে তারা।

ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনাও, ম্যাচটি হবে তাদের মাঠ কাম্প নউয়ে। ইংল্যান্ডের আরেক ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেও খেলবে কাতালান ক্লাবটি।
গতবারের রানার্সআপ আর্সেনালকে প্রথম পর্বে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল ছাড়াও ঘরের মাঠে তারা খেলবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্রান্সের লিলের মতো দলের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে লড়বে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, স্পেনের রেয়াল বেতিস ও ইতালির নাপোলির মতো শক্তির সঙ্গে।
আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বরে মাঠে গড়াবে প্রথম লেগের ম্যাচগুলো। এই পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো হবে আগামী ২৭ জানুয়ারি।
এবারের ফাইনাল হবে আতলেতিকো মাদ্রিদের ৭০ হাজার আসনবিশিষ্ট মেত্রোপলিতানো স্টেডিয়ামে।
গত আসরের ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় পিএসজি।
পট-১ এর ৯ দল যাদের মুখোমুখি
দল
হোম ম্যাচ
অ্যাওয়ে ম্যাচ
পিএসজি:
বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, স্লোভান ব্রাতিস্লাভা
ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারেয়াল, কোমো
বায়ার্ন মিউনিখ:
আর্সেনাল, রেয়াল বেতিস, বোদো/গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ
আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল, ভাইকিং
রেয়াল মাদ্রিদ:
ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ, এলএএসকে
আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক, এইকে এথেন্স
লিভারপুল:
আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল, লঁস
ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনেরবাচ, এলএএসকে
ইন্টার মিলান:
লিঁভারপুল, ক্লাব ব্রুজ, শাখতার দোনেৎস্ক, স্টুটগার্ট
রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ফাইনর্ট, স্লোভান ব্রাতিস্লাভা
ম্যানচেস্টার সিটি:
পিএসজি, স্পোর্তিং, নাপোলি, এইকে এথেন্স
বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ, লঁস
আর্সেনাল:
রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল, সাবাহ
বায়ার্ন মিউনিখ, রেয়াল বেতিস, নাপোলি, স্লাভিয়া প্রাগ
বার্সেলোনা:
ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফাইনর্ট, কোমো
পিএসজি, স্পোর্টিং ক্লাব, গালাতাসারাই, সাবাহ
আতলেতিকো মাদ্রিদ:
বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচ, ভাইকিং
লিভারপুল, পিএসভি, বোদো/গ্লিম্ট, স্টুটগার্ট
এফআর/টিএ