© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে ভেড়াল ম্যানচস্টোর সিটি

শেয়ার করুন:
ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে ভেড়াল ম্যানচস্টোর সিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াস। ৪০ মিলিয়ন ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা। পালমেইরাসের একাডেমি থেকে উঠে এসে মূল দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলেন এলিয়াস।

চলতি গ্রীষ্মকালীন দলবদলে সিটিতে যোগ দেওয়া ষষ্ঠ খেলোয়াড় এলিয়াস। এর আগে এলিওট অ্যান্ডারসন, জেরোনিমো রুলি, আইয়ুব বুয়াদ্দি, জেরেমি মঙ্গা এবং পিয়ার্স চার্লসকে দলে এনেছে সিটি।

ম্যানচেস্টার সিটির ডিরেক্টর অব ফুটবল হুগো ভিয়ানা বলেন, ‘অ্যালান দারুণ রোমাঞ্চকর একজন খেলোয়াড়। আমাদের দলে সে বড় সংযোজন হতে যাচ্ছে।’

এদিকে সিটিতে যোগ দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অ্যালান এলিয়াস বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। গত ১৫ বছরে তারা যা অর্জন করেছে, তাতে এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। পালমেইরাসকে ভালোবাসলেও সিটিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা সহজই ছিল।’

এলিয়াস আশা প্রকাশ করেন যে, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন এবং ফের্নান্দিনহোর মতো পূর্বসূরীদের পদচিহ্ন অনুসরণ করে তিনি প্রিমিয়ার লিগে সফল ব্রাজিলিয়ানদের তালিকায় নিজের নাম লেখাতে পারবেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন