© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দলে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়’, রোনালদোকে বাদ দিতে বললেন সাবেক তারকা

শেয়ার করুন:
‘দলে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়’, রোনালদোকে বাদ দিতে বললেন সাবেক তারকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্লাব ও জাতীয় দলে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসছে। ২০২৬ ফিফা বিশ্বকাপেও পর্তুগাল জাতীয় দলে তার ফর্মহীন অবস্থান নিয়ে প্রশ্ন ছিল। একই পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসরেও। রোনালদো এখন আর ‘দলের প্রয়োজনে কিছু যোগ করতে পারছেন না’ উল্লেখ করে তাকে বাদ দেওয়ার আহবান জানালেন সাবেক তারকা ফুটবলার ফাহদ আল-হারিফি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল-নাসর। এরপরই ক্লাবটির সাবেক সৌদিয়ান কিংবদন্তি আল-হারিফি রোনালদোকে একহাত নিয়েছেন। ‘দোরিনা ঘাইর’ নামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আল-নাসরের জন্য রোনালদো কোনো বাড়তি অবদান রাখেননি এবং ক্লাবের কাছে তার উপস্থিতির কোনো গুরুত্ব নেই। তাই এখনই তাকে বিদায় করা উচিত।’

বয়সের ভার এবং প্রত্যাশা পূরণে ব্যর্থতা সত্ত্বেও রোনালদোকে অধিনায়ক রেখে দল সাজানোর সিদ্ধান্তের জন্য তিনি আল-নাসরের তীব্র সমালোচনা করেন। আল-হারিফি বলছেন, ‘রোনালদো আল-নাসরকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি, এমনকি তার মাধ্যমে ক্লাবের বিপণন বিভাগও লাভবান হচ্ছে না। তাহলে কেন ম্যানেজমেন্ট এখনও কেন তার ওপর ভরসা করে আছে? এমন একজন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় যিনি দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখছেন না, অথচ বিনিময়ে কোনো সুফল ছাড়াই বিপুল পরিমাণ অর্থ নিচ্ছেন।’

আল-নাসরের চেয়ে ব্যক্তিগত লক্ষ্য পূরণেই রোনালদো এখন খেলছেন বলেও দাবি সাবেক এই সৌদি ফুটবলারের। পেশাদার ফুটবলে ১০০০তম গোল পূরণের মাইলফলকে পৌঁছাতে চান সিআরসেভেন। তিনি এখন দলের শিরোপা জয়ের চেয়ে সেই অবস্থানে যাওয়াকে প্রাধান্য দিচ্ছেন বলে মনে করেন আল-হারিফি। 

এ প্রসঙ্গে তিনি ফরাসি তারকা করিম বেনজেমার ক্ষেত্রে আল-হিলালের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। আল-হারিফি বলেন, ‘আল-নাসর রোনালদোর চেয়েও বড় একটি ক্লাব। বেনজেমার ক্ষেত্রে আল-হিলাল কী করেছিল তা আমরা দেখেছি। যখন তারা অনুভব করল যে ওই খেলোয়াড়টি প্রত্যাশিত উপযোগিতা দিতে পারছেন না, তখন তারা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পর্তুগিজ এই খেলোয়াড়ের ক্ষেত্রেও আমাদের একই পদক্ষেপ নেওয়া উচিত।’

চলতি মৌসুমে আল-নাসরের অন্যতম কঠিন এক ম্যাচের পরই এমন মন্তব্য সামনে এলো। আল-আইনের কাছে ৪-০ ব্যবধানে পরাজয়ের ফলে রোনালদো এবং অ্যাঞ্জে পোস্তেকোগ্লুর কোচিং স্টাফের ওপর চাপ বেড়েছে অনেক। একইসঙ্গে দলের অধিনায়কের ভবিষ্যৎ এবং আগামী মাসগুলোতে তার ভূমিকা নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে।

এফআর/টিএ

মন্তব্য করুন