গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ছবি: সংগৃহীত
১১:০৯ এএম | ০১ নভেম্বর, ২০২৬
বার্সেলোনায় এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে গেলেন হান্সি ফ্লিক। দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর মাত্র ১৩১ অফিসিয়াল ম্যাচে শততম জয়ের দেখা পেলেন তিনি। কাতালান ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা কোচদের কাতারে নাম লিখলেন এই জার্মান।
২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে ৪৪টি করে জয় পেয়েছেন ফ্লিক। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২ জয়। সব মিলিয়ে ২১ হার ও ১০ ড্র দেখেছেন তিনি। তাতে করে তার জয়ের হার ৭৬.৩ শতাংশ। তিনি তার ম্যাচের ৮৪ শতাংশ অপরাজিত থেকেছেন।
এই পরিসংখ্যান জার্মান কোচের অধীনে বার্সার আক্রমণভাগের শক্তি ফুটিয়ে তুলেছে। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২ জয় এবং গোল ৪৮টি, যা ম্যাচপ্রতি তিনটির বেশি। একাধিক দলের বিপক্ষে ৫-০ গোলের জয় ও রেসিং স্যান্টান্ডারকে সাত গোল দিয়েছিল তারা।
এই মৌসুমে কেবল দুটি হার দেখেছে বার্সা, চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। টানা দুই পরাজয়ের পর আলাভেসের বিপক্ষে ছন্দ খুঁজে পেল তারা।
ফ্লিক দ্রুততম জয়ের সেঞ্চুরির তালিকায় দুই নম্বরে উঠে গেছেন। ১৩৯ ম্যাচে একশ জয় পাওয়া পেপ গার্দিওলাকে পেছনে ফেলেছেন তিনি। এই তালিকায় তার উপরে কেবল লুইস এনরিকে, যিনি ১২৬ ম্যাচে শততম জয় পেয়েছিলেন।
এফআর/