লা লিগায় ৮৬ বছর পর এমন নজির গড়ল বার্সেলোনা
ছবি: সংগৃহীত
০৯:৫০ এএম | ০১ নভেম্বর, ২০২৬
সব প্রতিযোগিতা মিলে হ্যাটট্রিক হারের আশঙ্কা উড়িয়ে দিয়ে গোল উৎসব করেছে বার্সেলোনা। গতকাল (শনিবার) ন্যু ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসকে গোলের পর গোল দিয়েছে তারা। তাতে কাতালান জায়ান্টরা বিরল এক কীর্তি গড়েছে।
রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে বার্সা ৬-১ ব্যবধানে লা লিগার ১১তম রাউন্ডের খেলায় জিতেছে। একই সঙ্গে হান্সি ফ্লিকের দল ইতিহাসও গড়ে ফেলেছে।
ফরাসি নেটওয়ার্ক স্ট্যাটস ফুট-এর তথ্য অনুযায়ী, ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার পর বার্সেলোনা লা লিগায় প্রথম দল হিসেবে শুরুর ১১ ম্যাচে ৪৬ গোল করল।
রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোলের সঙ্গে স্কোরশিটে নাম লেখেন ফারমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডন। এই জয়ে বার্সা ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট ও তিন নম্বর দল রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে তারা।
চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-২ ও রিয়ালের কাছে লা লিগায় ২-১ গোলে হারের পর মনোবল ফিরে পেতে এমন জয়ের বিকল্প বার্সার সামনে ছিল না। এখন তারা চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেবে।
এফআর/