© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে ডানহাতি তারকা পেসার লুঙ্গি এনগিডিকে হারাল তারা। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করেন দক্ষিণ আফ্রিকান পেসার। স্ক্যানের পর জানা গেছে, তাকে পুনর্বাসনে থাকতে হবে। এর আগে ইনজুরির কারণে ছিটকে যাওয়ার তালিকায় ছিলেন কাগিসো রাবাদা ও ওটনেইল বার্টমান।

আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ রয়েছে। এর মধ্যে এনগিডিকে ফিরে পেতে নজরদারি রাখবে টিম ম্যানেজমেন্ট।



এনগিডির জায়গায় দক্ষিণ আফ্রিকা তরুণ পেসার এনকোবানি মোকোয়েনাকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। মোকোয়েনা নামিবিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পা রাখেন। দুই ম্যাচ খেলে তিনি নেন এক উইকেট।

ডারবানে ২৪ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ওয়ানডে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে। শেষ ওয়ানডে ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে।

এমআর/টিএ  

মন্তব্য করুন