© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম ক্রাশের ভিডিও নিজের ওয়ালে, কী লিখলেন পরীমণি?

শেয়ার করুন:
প্রথম ক্রাশের ভিডিও নিজের ওয়ালে, কী লিখলেন পরীমণি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা কখনোই অনুরাগীদের কাছ থেকে আড়াল করেননি তিনি। পরীর জীবনের ‘প্রথম প্রেম’ বা প্রিয় ক্রাশ কে, তা নিয়ে নেটদুনিয়ায় আগ্রহ কম নয়। বছর কয়েক আগে অবশ্য এ নিয়ে নীরবতা ভেঙেছিলেন নায়িকা।  

এবার সেই প্রথম পছন্দের মানুষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরীমনি। শুক্রবার ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠক খ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সেই ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নে বাঁশি বাজাতে দেখা যায়। শুধু তাই নয়, অভিনেতা ভিডিও প্রকাশ করে লেখেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’



পছন্দের অভিনেতার একদিকে বাঁশির সুর, সঙ্গে এমন জীবনমুখী আবেগঘন ক্যাপশন যে পরীর মনে ধরেছে, তা বলাই বাহুল্য। তাই হয়তো ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন পরীমনি।  

একাধিক প্রেম ও বিয়ের কারণে পরীমনিকে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেছিলেন। এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। 

প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ অর্থাৎ, ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সেই অভিনেতার নামটাই বলেছিলেন তিনি। 

উল্লেখ্য, পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নেটদুনিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। সেই ধারা এখনও বজায় রেখেছেন তিনি।


এসএ/টিএ


মন্তব্য করুন