‘পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতল দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী ফাওয়াদ
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘পাকিস্তানস গট ট্যালেন্ট’র প্রথম আসরের বিজয়ী হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী ফাওয়াদ আলম। দর্শকদের সর্বোচ্চ ভোটে তিনি এই শিরোপা অর্জন করেন।
গত সপ্তাহে জিও টিভিতে ১৭ পর্বের এই শো’র সমাপ্তি ঘটে। এতে পাকিস্তানের দর্শকদের থেকে সর্বোচ্চ ভোট পান ষষ্ঠ শ্রেণির ফাওয়াদ। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা এবং আত্মবিশ্বাসের কারণে পুরো অনুষ্ঠানে দর্শকদের নজর কেড়েছে সে।
ফাওয়াদের সাফল্যের উল্লেখযোগ্য দিক হলো- তিনি তার প্রতিভা দিয়ে সবার নজরে এসেছে; প্রতিবন্ধকতাকে সামনে এনে নয়। নিজের সক্ষমতাকেই পরিচয়ের প্রধান বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছে। মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে সংগীতের প্রতি ভালোবাসা ও শৈল্পিক প্রতিভার প্রকাশ ঘটিয়েছে।
শেষ পর্যন্ত কয়েক ডজন প্রতিযোগীকে পেছনে ফেলে পাকিস্তানস গট ট্যালেন্টের প্রথম আসরের বিজয়ী হয় এই ক্ষুদে শিল্পী। ফাওয়াদের এই অর্জন যেমন স্মরণীয় তেমন প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অনুপ্রেরণার। নানা কারণে যেসব শিশু নিজেদের স্বপ্ন অসম্ভব মনে করেন তাদেরকে ফাওয়াদের গল্প সাহস যোগাতে পারে।
প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ফাওয়াদ দেখিয়েছে, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো বাঁধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
সূত্র: জিও টিভি
এমআই/টিএ