© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেহারা নিয়ে সমালোচনা, নীরবতা ভাঙলেন ক্যাটরিনা

শেয়ার করুন:
চেহারা নিয়ে সমালোচনা, নীরবতা ভাঙলেন ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তার পরিবর্তিত চেহারা সামনে আসে। তখন থেকেই নেটিজেনদের একাংশ সমালোচনায় মেতে আছে। ক্যাটের চেহারা নিয়ে নানা কটাক্ষ করছে।

বিষয়টি নিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। এবার ক্যাটরিনার পক্ষ থেকেও মিলল মন্তব্য। তবে তিনি সরাসরি সমালোচনার জবাব দেননি। বরং তার চেহারার পরিবর্তন এবং ত্বকের যত্ন নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন।



হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’

এখন ক্যাটরিনার সৌন্দর্যচিন্তাতেও এসেছে পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনিও গৎবাঁধা কিছু চিন্তায় আবদ্ধ ছিলেন। অভিনেত্রী বলেন, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’

ক্যাটরিনার কথায় স্পষ্ট, তিনি এখন শুধুই বাইরের চেহারা নিয়ে ভাবিত নন। বরং মন থেকে তিনি কতটা প্রশান্ত আছেন, সেটাই মুখ্য। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর গত বছরের নভেম্বরে তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।

এসএ/এসএন


মন্তব্য করুন