© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জার্মানিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ৩ ভারতীয়

শেয়ার করুন:
জার্মানিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ৩ ভারতীয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ এএম | ১৫ অক্টোবর, ২০২৬
জার্মানির বোখুম শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আরো পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বোখুমের হফস্টেড এলাকার একটি বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দমকলকর্মীরা ভবনটির দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে দুজন তরুণী (বয়স ২৫ ও ২৭ বছর) এবং একজন পুরুষ (বয়স ২৬ বছর)। তারা সবাই ভারতীয় নাগরিক।

অন্যদিকে ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়া আরো পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ভবনের সিঁড়িপথ ধরে দ্রুত আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়েছিল। এর ফলে দমকলকর্মীদের জন্য অ্যাপার্টমেন্টগুলোতে প্রবেশ করা এবং ওপরের তলার বাসিন্দাদের কাছে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ভবনেরই ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে অগ্নিকাণ্ডটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেনি। এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ নাকি কোনো দুর্ঘটনাবশত আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

কেএন/এসএন

মন্তব্য করুন