© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশেদ খানআওয়ামী লীগ ও ছাত্রলীগ গার্মেন্টসকর্মী হয়ে আন্দোলনে নেমেছে

শেয়ার করুন:
আওয়ামী লীগ ও ছাত্রলীগ গার্মেন্টসকর্মী হয়ে আন্দোলনে নেমেছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাক শ্রমিক হিসেবে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, শ্রমিকদের এই আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি।

আজ রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তোলেন রাশেদ খান।


ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি।’



তার অভিযোগ, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন রাশেদ খান। তিনি বলেন, ‘বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি কিভাবে এক হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।’

সারজিস আলমের ওই পোস্টে তাকে শ্রমিকদের মজুরি নিয়ে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।

এমআর/ 

মন্তব্য করুন